দ্রাবিড়ের জন্মদিনে উদযাপনে নেই কোহলি, গুঞ্জন দূরত্বের
গেল মঙ্গলবার ছিল ভারতীয় ক্রিকেট দলের কোচ ও সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের জন্মদিন। কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টের প্রথমদিনের খেলা হওয়ার পর ভারতীয় দলের ড্রেসিংরুমে কেক কেটে পালন করা হয় তার জন্মদিন। তাকে ঘিরে উদযাপন চলল ভারতীয় ক্রিকেটারদের। তবে দলের এমন আনন্দঘন মুহুর্তেই দেখা গেল না একজনকে। দলের কোচের জন্মদিন উদযাপিত হচ্ছে, তাতেই কি-না ছিলেন না দলের অধিনায়ক বিরাট কোহলি।
দ্রাবিড়ের জন্মদিনে কেক কাটার ছবি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন মোহম্মদ শামি। সেখানে ছিল চারটি ছবি। তার একটায় দেখা যাচ্ছে শামি দ্রাবিড়কে কেক খাইয়ে দিচ্ছেন, অন্য একটায় একই কাজ করছেন ব্যাটিং কোচ বিক্রম রাথোড়। একটা ছবিতে দেখা মিলছে দ্রাবিড়ের সঙ্গে দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের কৌতুক। তবে শামির সেই চার ছবির একটিতেও দেখা যায়নি বিরাট কোহলি। তাতেই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে আরও।
কোহলি কোথায় ছিলেন, এই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তবে সমর্থকদের এক পক্ষের ধারণা, ভারত অধিনায়ক হয়তো পেছনের সারিতে ছিলেন, সে কারণেই ছবি আসেনি তার।
এদিকে ম্যাচ শুরুর আগেই জন্মদিন নিয়ে প্রশ্ন করা হয়েছিল দ্রাবিড়কে। তার জবাবে ‘দ্য ওয়াল’ বলেন, ‘বয়স হলে বোধহয় জন্মদিন নিয়ে অনুভূতিটা ঠিক আলাদা করে বোঝানো যায় না। সবাই শুভেচ্ছা জানায়। তবে ভাল লাগে গোটা ব্যাপারটা। সকাল থেকেই আমি পরিবার এবং বন্ধুদের থেকে অনেক শুভেচ্ছা পেয়েছি।’
তবে এমন সব উদযাপন একপাশে রেখে দ্রাবিড়কে জন্মদিনের উপহার হিসেবে আরও বড় কিছুই হয়তো দিতে চাইবে ভারত। কেপটাউনে চলমান তৃতীয় ও শেষ টেস্টে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দলটি, লিড ৭০ রানের। ম্যাচটা জিতে যেতে পারলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জিতবে ভারত। এমন ইতিহাস গড়লে যে কোচ দ্রাবিড়কেও জন্মদিনের দারুণ এক উপহারই দেওয়া হয়ে যাবে, তা বলাই বাহুল্য!
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ