সিঙ্গাইরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. জুলহাস ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ড এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা জুলহাস ফকিরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জুলহাস ফকির জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার নয়াব আলী ফকিরের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত ১৬ ডিসেম্বর ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে ফকিরপাড়া গ্রামের জুলহাস ফকিরের বাড়ির ছোট বাচ্চাদের সাথে প্রতিবেশী মজিবর ওরফে মজিবর ডাকাতের বাড়ির ছোট বাচ্চাদের ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে মজিবর ওরফে মজিবর ডাকাত জুলহাস ফকিরসহ ৯ জনকে আসামি করে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জুলহাস ফকিরসহ অন্য আসামিরা বুধবার আদালত থেকে জামিনে আসেন।
নিহতের ভাগ্নে সেলিম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় জুলহাস ফকিরকে জয়মন্টপ বাসস্ট্যান্ড থেকে মজিবর ওরফে মজিবর ডাকাতের ছেলে আলাল ও দুলাল, একই এলাকার আ. বারেকের ছেলে শাকিব, পিয়ার আলীর ছেলে সাগর সিকদার দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। স্থানীয়রা জুলহাস ফকিরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্ত্রতি নিচ্ছেন।
শাফিন / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত