ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুয়েটের আবাসিক ছাত্রী করোনা আক্রান্ত, ৫ শিক্ষার্থী কোয়ারেন্ট‍াইনে


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ২:১৮
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইসিই বিভাগের শিক্ষার্থী সামিহা তাসকিন প্রাপ্তির করোনা শনাক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৩০২১ নম্বর কক্ষে থাকেন। করোনা শনাক্তের পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে চিকিৎসার জন্য তার বাড়ি রাজশাহিতে পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে রোকেয়া হলের ৩০২১ কক্ষের আরো পাঁচ শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তাদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছে। রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মামুন জামাল তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই শিক্ষার্থী করোনা শনাক্তের পর বিশ্ববিদ্যালয়ের করোনা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত ১১ জানুয়ারি সামিহা তাসকিন প্রাপ্তির নমুনা পরীক্ষা করা হয় খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে। এরপর থেকে তাকে আলাদা রাখা হয়েছিল। বুধবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এর আগে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ৯ জানুয়ারি থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। ৭ জানুয়ারি থেকে ছাত্র হলগুলো খুলে দেয়া হয়। ইইই শাখার প্রফেসর ও লালন শাহ হলের প্রভোস্ট ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র পরিস্থিতির অবনতির আশংকায় ৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ও ছাত্র হল বন্ধ ছিল।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা