ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বারিতে পেঁয়াজের রোগ ব্যবস্থাপনা শীর্ষক প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ৪:৫৩
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ‘পেঁয়াজের ফলন পূর্ব ও পরবর্তী প্রধান প্রধান রোগের প্রাদুর্ভাব এবং তার ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বারির সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেজিএফ-এর ‘Prevalence of Major Pre and Post-Harvest Diseases of Onion and their Management’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ প্রারম্ভিক কর্মশালায় বারির বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ এবং কেজিএফ-এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 
 
সকালে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। বারির পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-এর নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারির পরিচালক ড. মো. কামরুল হাসান, ড. রীনা রানী সাহা, কেজিএফের সিনিয়র স্পেশালিস্ট (ফিল্ড ক্রপ) ড. নরেশ চন্দ্র দেব বর্মা এবং কেজিএফের পরিচালক (ক্রপ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স) ড. মো. আককাছ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. মতিয়ার রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. মো. মনিরুল ইসলাম।
 
কর্মশালায় মূল প্রবন্ধে জানানো হয়, আমাদের দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় ২২ লাখ মেট্রিক টন। কিন্তু আমাদের দেশে বছরে গড়ে মোট পেঁয়াজ উৎপাদন হয় ১৯.৫৪ লাখ মেট্রিক টন। কিন্তু ফলন পূর্ব ও পরবর্তী বিভিন্ন কারণে পেঁয়াজকে পচনের হাত থেকে রক্ষা করা গেলে আমাদের আর যেমন পেঁয়াজ আমদানি করা লাগবে না, তেমনি আমরা বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারব। এ প্রকল্পের মাধ্যমে মূলত ফলন পূর্ব ও পরবর্তী বিভিন্ন প্রধান প্রধান রোগ ও অন্যান্য কারণে পেঁয়াজ যেন নষ্ট হয়ে না যায়, সেসব প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২