ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রধান বিচারপতির সঙ্গে রবিবার ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৩-১-২০২২ বিকাল ৫:৯

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম। এ সময় তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এক প্রেস বিজ্ঞত্তিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা, মো. শাহ্ আলী।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য নিয়ে প্রতিষ্ঠিত সংস্কৃতি পরিমণ্ডিত বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টির সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হতে চান। এর পরিপ্রেক্ষিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. শাহ্ আজম বিশ্ববিদ্যালয়ের অভিলক্ষ্য, সাম্প্রতিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তাকে অবগত করেন। বিশ্ববিদ্যালয়ের সেশনজট কাটিয়ে ওঠা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ‍একাডেমিক উৎকর্ষ বিধানসহ শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পরিশ্রম করছে বলে ভাইস চ্যান্সেলর জানান।

রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের ইতিবাচক প্রচেষ্টা ও অগ্রগতির সংবাদে সন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আশা ব্যক্ত করেন যে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদান রাখবে। প্রধান বিচারপতি মনে করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় আইন শিক্ষা কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ে আইন অনুষদ চালু করা যায় কি-না তা রবিবার ভাইস চ্যান্সেলরকে ভেবে দেখতে অনুরোধ করেন।

রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এ প্রসঙ্গে প্রধান বিচারপতি সঙ্গে সহমত পোষণ করেন। প্রধান বিচারপতি আইন অনুষদ চালু হলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখার ইচ্ছা ব্যক্ত করেন। 

প্রধান বিচারপতি ও রবীন্দ্র বিশ্বিবদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের জন্মস্থান একই জেলায় হওয়ায় তারা নানা বিষয়ে স্মৃতিচারণ করেন। 

শাফিন / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন