ধামইরহাটে ফসলের মাঠ থেকে সাবেক ইউপি সদস্যের স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার
নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলের মাঠ থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ধামইরহাট থানা পুলিশ। নিহত ওই নারীর নাম জান্নাতুন ফেরদৌস (৩৮)। তিনি আলমপুর ইউপির সাবেক সদস্য ও মঙ্গোলিয়া গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী। নিহত জান্নাতুন ও আশরাফের সংসারে দুই সন্তান রয়েছে।
নিহত জান্নাতুনের স্বজনরা বলেন, গতকাল বুধবার সন্ধ্যার কিছু আগে জান্নাতুন বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। অনেকক্ষণ পরও বাড়িতে না আসায় ওই প্রতিবেশীর বাড়িতে তার খোঁজ করলে প্রতিবেশীর বাড়ির লোকজন জানান জান্নাতুন তাদের বাড়িতে আসেইনি। এরপর বিভিন্ন জায়গায় তার খোঁজ করেন স্বজনরা। পরে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলি মাঠে জান্নাতুনের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে জান্নাতুনের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। এ সময় মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। লাশের মাথায় গভীর ক্ষত রয়েছে। এছাড়া তার শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। পরে নারী পুলিশের সহায়তায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি কে এম রাকিবুল হুদা বলেন, লাশের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে এবং ঘটনার বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাফিন / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন