ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীরা আনন্দের সহিত করোনা প্রতিরোধক টিকা নিচ্ছে : অধ্যক্ষ ওয়াদুদুর রহমান


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৩-১-২০২২ বিকাল ৬:১
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক (ফাইজার) টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় টঙ্গীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৯ হাজার শিক্ষার্থী টিকা গ্রহণ করবে।
 
এ সময় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে টিকা কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। টিকাদান কার্যক্রমের ‍উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমজাদ আলী সরকার স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজ্জাক মিয়া, আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, সিরাজ উদ্দিন সরকার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান প্রমুখ। 
 
এ সময় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করছে। শিক্ষার্থীরা যেন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সুন্দরভাবে টিকা দিতে পারে সেজন্য দ্রুত এসির ব্যবস্থা করেছি। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্রুত টিকা প্রদানের ব্যবস্থা করতে পারায় খুব ভালো লাগছে। 
 
জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, গাজীপুরের জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগের সমন্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধক (ফাইজার) টিকার আওতায় আনা হবে। গাজীপুর সদর ও টঙ্গীতে ছাত্র-ছাত্রীদের মাঝে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শাফিন / জামান

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

গাসিকের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক