ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে মাছের মেলায় এক বাঘাইড়ের দাম লাখ ৬০ হাজার টাকা।


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১৪-১-২০২২ দুপুর ১১:৩০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী মাছের বাজারে বিশাল মাছের হাট বসেছে। এই হাটে একটি বাঘাইড়ের দাম উঠেছে এক লাখ ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল নতুন বাজারে নানা জাতের মাছ উঠে। এর মধ্যে দুইটি বাঘাইড় মাছ ছিল আকৃতিতে বেশ বড়।

বড় বাঘাইড় মাছটির ওজন ৭২ কেজি। এটির দাম হাঁকানো হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা। ছোট বাঘাইড়টির ওজন ৪৫ কেজি। সেটির দাম হাঁকানো হয়েছে এক লাখ ২০ হাজার টাকা।

মাছ বিক্রেতা শ্রীমঙ্গল লালবাগ এলাকার হাফিজ আহমেদ ও মনসুর আলী জানা, বড় মাছটির দাম উঠেছে ৭৫ হাজার টাকা। বেশি দাম পেলে বিক্রি করে দেওয়া হবে।

অন্য মাছ ব্যবসায়ী শফিক মিয়া বলেন, রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতলসহ নানা ধরণের মাছ পৌষ সক্রান্তি উপলক্ষে এনেছি। ভালো দাম পাওয়া নিয়ে টেনশনে আছি।

মাছের বাজারে ক্রেতা এম এ করিম ও সুহি বেগম জানান, ৭২ কেজি ওজনের বাঘাআইড়টি এ বছর মেলার সবচেয়ে বড় মাছ।

আরেকজন ক্রেতা মো. দোলন মিয়া জানান, বাজারে যেসব মাছ উঠেছে সব বড়লোক আর পয়সাওয়ালাদের জন্য। মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের এসব মাছ কেনা অসম্ভব। তবে সাধ্য না থাকলেও দেখতে তো অসুবিধা নেই।

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় বড় মাছ আনা হয়েছে। এতো বড় মাছ সারা বছর বাজারে চোখে দেখা যায় না । তবে গত বছরের মতো এবারও মাছ কিছুটা কম উঠেছে। কারণ দেশে ওমিক্রনের প্রভাব পড়ার কারণে অনেকেই বাজারে আসতে চায় না।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী