ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সাভার থানার এস.আই রশিদ মিঞার বিদায় সংবর্ধনা


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৪-১-২০২২ দুপুর ১১:৩১
ঢাকার সাভার থানায় দীর্ঘদিন দায়িত্বপালনকারী পুলিশের উপ পরিদর্শক (এসআই) রশিদ মিঞার পিআরএল-এ যাওয়ায় এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
 
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধায় সাভার মডেল থানা ভবনের মিলনায়তনে অবসরে যাওয়া এস.আই রশিদ মিঞার সম্মানে এই পিআরএল-এ অনুষ্ঠানের আয়োজন করে সাভার মডেল থানা পুলিশ।
 
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আল আমিন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)আব্দুল্লাহিল কাফী পিপিএম। অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।
 
সভায় বক্তারা চাকুরি জীবনে অবসর আসবেই মন্তব্য করে বলেন, উপ-পরিদর্শক রশিদ মিঞা
ছিলেন একজন সাহসী ও পরিশ্রমি অফিসার। পুলিশের এই কর্মকর্তা চাকুরী জীবনে তার ভালো কাজের মাধ্যমে পুলিশের জন্য সুনাম বয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন উল্লেখ করে অবসর জীবনে তিনি যেনো সুস্থ থাকেন সেই কামনা করা হয়।
 
অনুষ্ঠানে সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে এস আই রশিদ মিঞা সহ তার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট ও প্রীতি উপহার তুলে দেন অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম। রাতে সকলকে নিয়ে একটি সান্ধ্যকালীন ভোজের পর ওসির নির্দেশে এস আই পাবেল মোল্লা, আব্দুল কুদ্দুস ও মোছা: শিউলি খানমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে সহ তার পরিবারের সদস্যদের পুলিশের গাড়িতে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
 
এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক( ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,বিপিএম,পিপিএম,সশস্ত্র পুলিশ পরিদর্শক এন্তাজ আলীসহ সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, উপ-পরিদর্শক রশিদ মিয়া রংপুর কালেক্টরি মাঠে ছয় মাসের প্রশিক্ষণ শেষে প্রথম কনস্টেবল পদে কর্মজীবন শুরু করেন ময়মনসিংহ পুলিশ লাইন্সে। এরপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে পদোন্নতি পেয়ে সর্বশেষ সাভার মডেল থানা থেকে অবসরে গেলেন তিনি।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল