শিবচরে ১৬৮ গ্রামপুলিশ পেল নতুন বাইসাইকেল
মাদারীপুরের শিবচরে মাঠপর্যায়ের প্রতি মুহূর্তের খবরাখবর মুহূর্তেই প্রশাসনের কাছে পৌঁছে দিতে ১৬৮ গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলা চত্বরে নূর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, একটি বাইসাইকেলের মাধ্যমে গ্রামপুলিশ সদস্যরা নিজ এলাকার যে কোনো অপরাধের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করতে পারবে। সেই সাথে আমরা আগামীতে তাদের স্মার্ট মোবাইল ফোন দেব, যাতে মোবাইল ফোনের মাধ্যমে তারা চিত্র সহকারে প্রশাসনকে তথ্য দিতে পারে। মাঠপর্যায়ে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিংসহ সামাজিক অসঙ্গতি প্রতিরোধে গ্রামপুলিশের ভূমিকা অপরিসীম।
বাইসাইকেল পেয়ে গ্রামপুলিশদের কাজের গতি বাড়বে কয়েকগুণ। সমাজের তৃণমূল থেকে যে কোনো অপরাধ সংঘঠিত হওয়ার আগেই গ্রামপুলিশের তথ্যমতে মুহূর্তেই প্রশাসন তা প্রতিরোধ করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন বক্তারা। সম্মানের সাথে এমন একটি বাইসাইকেল উপহার পেয়ে বেশ খুশি গ্রামপুলিশ সদস্যরা।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত