চাকরি ছেড়ে কৃষিতে সফল উদ্যোক্তা
লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি নামের সোনার হরিণের পেছনে না ছুটে কৃষিজমিতে শাক-সবজি এবং পুকুরে মাছ চাষের মধ্যদিয়ে প্রতি বছর আয় করছেন ১০ থেকে ১৫ লাখ টাকা। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাত্র ছয় মাসের প্রশিক্ষণ নিয়েই হয়ে উঠেছেন একজন সফল উদ্যোগক্তা। কৃষিজমিতে শাক-সবজি ও পুকুরে মাছ চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভর সফল উদ্যোক্তা হওয়ার পরামর্শ নেন তার কাছ থেকে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই গ্রামের হারুনুর রশিদের একমাত্র ছেলে তৌহিদ হাসান। বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে রাজধানী ঢাকায় ভালো বেতনের একটি চাকরি করতেন। চাকরি ছেড়ে বাড়ি ফিরে ২০১৪ সালে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পযার্য়ক্রমে ছয় মাসের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ বাস্তবে কাজে লাগাতে নিজের জমিতে শাক-সবজি ও লিজ নেয়া পুকুরে মাছ চাষ শুরু করেন। এরপর থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
তৌহিদ হাসান বলেন, কয়েক বছর আগে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করি। এরপর থেকে বাবার সঙ্গে কৃষিকাজে আগ্রহী হয়ে পড়ি। শুরুটা ছোট পরিসরে হলেও বর্তমানে আমার ৯ বিঘা জমিতে বেগুন, কাঁচামরিচ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, করলা, শিম ও লাউসহ শীতকালীন শাক-সবজি চাষাবাদ করে প্রতি বছর প্রায় ৫ লাখ টাকা ও ৫টি পুকুরে মাছের পোনা উৎপাদন ও মাছ বিক্রি করে প্রতি বছর প্রায় ১০ লাখ টাকা আয় করি। চলতি বছরে একটি গরুর খামার ও মুরগির ফার্ম করারও চিন্তা আছে আমার। বর্তমানে ৭ জন শ্রমিক মাসিক বেতনে কাজ করেন। আমার লক্ষ্য একটাই, আগামী ৫ বছরের মধ্যে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান তৈরি করা।
তৌহিদের বাবা হারুনুর রশিদ বলেন, লেখাপড়া করে ছেলে ভালো একটা চাকরি করবে এটা সব বাবা-মার ইচ্ছা। ছেলে যখন চাকরি ছেড়ে বাড়ি ফিরে কৃষিকাজ শুরু করে প্রথমে মন খারাপ হলেও এক ভালো লাগে আমার ছেলে একজন সফল উদ্যোগক্তা হয়েছে। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হয়, সে ধারণ আমার ছেলে বদলে দিয়েছে নিজেই একজন সফল উদ্যোক্তা হয়ে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied