ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, বাইরে নেইমার
বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। যেখানে সুযোগ পেয়েছেন ৩৮ বছর বয়সী তারকা ডিফেন্ডার দানি আলভেজ। তবে ইনজুরির কারণে দলে নেই নেইমার জুনিয়র।
ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুইটির জন্য ঘোষিত দলে খুব বেশি পরিবর্তন আনেননি ব্রাজিল কোচ। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রেনান লোদি। করোনাভাইরাসের দুই ডোজ টিকা না নেওয়ার কারণে তাকে দলে রাখা হয়নি।
এছাড়া ২৬ জনের দলে থাকলেও নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না লুকাস পাকুয়েতা ও ফাবিনহো। দলে জায়গা ধরে রেখেছেন সম্প্রতি বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় নাম লেখানো অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সবার আগে মূল আসরের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তারাই রয়েছে শীর্ষে। দুইয়ে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট।
আগামী ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। পরে ২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার), দানি আলভেস (বার্সেলোনা), অ্যালেক্স সান্দ্রো (ইউভেন্তুস), অ্যালেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কুইনহোস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), থিয়াগো সিলভা (চেলসি), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), জার্সন (মার্সেই), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওন), ফিলিপ কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গুইমারেস (লিওন)
ফরোয়ার্ড: রাফিনহা (লিডস ইউনাইটেড), অ্যান্টনি (আয়াক্স), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এভারটব রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গাবি (ফ্ল্যামেঙ্গো), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদিদ)।
শাফিন / শাফিন
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’
বাংলাদেশের ২ তারকা ক্রিকেটারকে আইসিসির শাস্তি
সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ
এবার ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি
খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার
ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি
মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের
কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব
বিশ্বকাপের সময়ে গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক
শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ
পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ