কচুয়ায় মহসিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের কচুয়ায় মহিউদ্দিন মহসিন হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার সিংআড্ডা বাজারে সিংআড্ডা ও নোয়াদ্দা ভিটপাড় গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচিন পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী মহিউদ্দিন মহসিনের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মান্নান বলেন, সম্পত্তিগত বিরোধের জের ধরে ছিদ্দিকুর রহমান মজুমদার গংরা আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে লাশ ফেলে রাখে। এ ঘটনায় কচুয়া থানায় মামলা না নেয়ায় চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে গত ২ জানুয়ারি ছেলে হত্যার মামলা দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর করে থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মানববন্ধনে তার মা আঙ্গেজ বেগম, স্ত্রী ইয়াছমিন, চাচাতো বোন সাবিকুন্নাহার, খালাতো ভাই কাউছার আলম, ইউপি সদস্য ফরিদ আহমেদ, স্থানীয় অধিবাসী সিদ্দিক, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান- নিহত মহিউদ্দিন মহসিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মধ্যরাতে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা ভিটপাড় গ্রামের আব্দুল মান্নান মজুমদারের ছেলে মহিউদ্দিন মহসিনের মৃতদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ছিদ্দিকুর রহমান মজুমদারসহ ৬ জনকে এজহারনামীয় এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে চাঁদপুরের আদালতে একটি মামলা দায়ের করেন।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ