ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবিতে পরিবেশ ক্লাবের সংবাদ সম্মেলন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ৩:১৮
কুষ্টিয়া জেলার সকল অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবিতে কুষ্টিয়া পরিবেশ ক্লাব সংবাদ সম্মেলন করেছে। আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মলনে মূল বক্তব্য রাখেন কুষ্টিয়া পরিবেশ ক্লাবের আহ্বায়ক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব। বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
 
কুষ্টিয়া পরিবেশ ক্লাবের আহ্বায়ক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, কুষ্টিয়ায় সরকার ঘোষিত সকল অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে হবে। কোনো অবৈধ ইটভাটা এ জেলায় থাকবে না। জিয়া নামের এক দালাল কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে ভ্রাম্যমাণ আদালত বিরত রেখেছে। অবৈধ ইটভাটার অবৈধ সমিতি প্রশাসন ও সাংবাদিকদের নামে ভাটাপ্রতি ২ লাখ ২০ হাজার করে মোট ২ কোটি ৪৪ লাখ টাকা চাঁদাবাজি করেছে। ভেড়ামারার যে ৩টি ভাটা সমিতিকে চাঁদা দেয়নি কেবল তাদের ভাটায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরকে অবৈধ ভাটা মালিক সমিতি ঘুম পাড়িয়ে রেখেছে। 
 
কুষ্টিয়া পরিবেশ ক্লাব সকল শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানি ও জুমা শেষে মসজিদসমূহে লিফলেট বিতরণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, RAB, পরিবেশ অধিদপ্তরকে স্মারকলিপি প্রদান, মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে। এতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া না হলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, বন ও পরিবেশমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান ও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

শাফিন / জামান

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু