ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোনা জলে প্লাবিত মিরসরাইয়ের ফসলি জমি


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ৪:৩৯
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শতবর্ষী ডবরখালী খাল ভরাট হয়ে যাওয়ার কারণে অর্থনৈতিক অঞ্চলের ভরাটের নোনা পানিতে গ্রামের ফসলি জমি প্লাবিত হচ্ছে। উক্ত পানি অপসারণ এর জন্য খাল খননের দাবিতে শনিবার (১৫ জানুয়ারি) সকালে চরশরতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারণ কৃষকদের উপস্থিতির পাশাপাশি মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৯নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
 
চরশরতের বাসিন্দা আব্দুর রব জানান, বেপজার ভরাটের কারণে ডাবরখালী খাল দিয়ে পানি গেলেও বর্তমানে ওই খাল দিয়ে পানি যায় না। উল্টো ভরাটের কারণে সাগরের নোনা পানি গ্রামে ঢুকে পড়ছে। নোনা পানির কারণে আড়াই একরের জমিতে মসুরের ডাল, ভেন্ডি, মরিচ ও সরিষা ক্ষেত নষ্ট হয়েছে। আগামী ২ থেকে ৩ বছর এ জমিতে ফসল হবে কি-না তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় রয়েছেন।
 
একই গ্রামের সজল চন্দ্র দাস জানান, জন্ম থেকে দেখেছি এখান দিয়ে আমাদের উপরের জমির পানি সাগরে যেত। আর এখন বেপজা কর্তৃপক্ষ ভরাটের কারণে সাগরের নোনা পানি আমাদের জমিতে এসে ফসল নষ্ট করে দিয়েছে। শতবর্ষের এই খালু বালু দিয়ে ভরাট করার কারণে আমরা আজ নিঃস্ব হওয়ার পথে। তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উক্ত খাল খনন করে আমাদের কৃষকদের বাঁচাবেন বলে আশা করি।
 
সরেজমিন দেখা যায়, সাগরের নোনা পানির কারণে খালের বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ, সাপ মারা যাচ্ছে। নোনা পানির কারণে বিভিন্ন ধরনের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি একদিকে পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।
 
এ সময় উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বেপজা কর্তৃপক্ষের অপরিকল্পিত ভরাটের কারণে শতবর্ষী খালের পানিপ্রবাহে বিঘ্ন ঘটছে, যে কারণে অত্র ইউনিয়নের অনেক কৃষকের আজ দুরবস্থা। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সহসা অত্র খাল‌ খুলে দিয়ে এ দুরবস্থা দূর করবেন।
 
বেপজা প্রকল্প পরিচালক এ শফিকুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত