ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বহুল প্রতীক্ষিত রাঙ্গামাটির আত্রাই নদীতে ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-১-২০২২ বিকাল ৫:৩৭

নওগাঁর ধামইরহাটে বহুল প্রতীক্ষিত রাঙ্গামাটি এলাকার আত্রাই নদীতে ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বেলা  ১১টায় এলজিইডির বাস্তবায়নে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে আলমপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাঙ্গামাটি বাজার থেকে খেলনা ইউনিয়নে যাতায়াতের জন্য আত্রাই নদীর উপরে ২৮০ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।

উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ওসমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি মো. ছলিম উদ্দিন তরফদার, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, ইউএনও গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, উমার ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আলমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আল মামুন, খেলনা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হোসেন, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ বক্তব্য রাখেন। 

ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আওতায় প্রায় সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে আত্রাই নদীর উপরে নির্মাণ হচ্ছে সেতুটি। রাঙ্গামাটি থেকে তালতলী নামক স্থানের দুপাশে ব্লক দারা রাস্তা তৈরিসহ নদীর উপরে ২৮০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রশস্ত ব্রিজটি নির্মাণ করা হবে। ঠিকাদারি সংস্থা এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ইথেন এন্টারপ্রাইজ লিমিটেড (জেভি) আগামী ৩ বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করবে।

শাফিন / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু