নিউজিল্যান্ডে সফল মিশন শেষে দেশে ফিরলেন মুমিনুলরা
নিউজিল্যান্ডে সফল মিশন শেষ করে আজ (শনিবার) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে মুমিনুল হকদের বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছায় বিকেল ৫টায়।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে দেশের মাটিতে পা রাখল টাইগাররা।
অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ দেশে ফিরলেন। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভেবেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড ছাড়েন মুমিনুলরা।
শাফিন / শাফিন
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়