ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবিতে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৫-৬-২০২১ বিকাল ৫:১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।

উদ্বোধনীপর্বে উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের ফলে মহামারী করোনাকালে দেশবাসী এর সুফল ভোগ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ অংশগ্রহণকারী সকলের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তিনি কর্মশালায় উপস্থিত সকল শিক্ষক-কর্মকর্তাসহ অনলাইনে সংযুক্ত সকলকে ধন্যবাদ জানান এবং কর্মশালার সার্বিক সাফল্য কামনা করেন।

এমএসএম / জামান

শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ