বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু সন্ধ্যায়
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচে রোববার (১৬ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে ইংলিশদের মুখোমুখি হবে রাকিবুল হাসানের নেতৃত্বাধীন দল। বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির পর্দায় সরাসরি দেখা যাবে ম্যাচটি।
বিশ্বকাপের মূল শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। পাকিস্তানের বিপক্ষে খুব একটা ভালো কাটেনি। তবে সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন সম্পর্কে একটা ধারণা পেয়েছে যুবারা।
ম্যাচের আগে এক ভিডিওবার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন, আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। আমরা সবাই সুস্থ আছি। ভালো একটা প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবো। এখানে আসার পর দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফলে এখানের উইকেট, কন্ডিশন সম্পর্কে একটা ধারণা জন্মেছে।
নিজের পরিকল্পনা ও প্রক্রিয়ায় ওপর পূর্ণ আস্থার কথা জানিয়ে তিনি বলেন, এখন আমরা যদি আমাদের পরিকল্পনা ও প্রক্রিয়া অনুযায়ী মাঠে শতভাগ দিতে পারি, তাহলে ভালো একটা ফল নিয়েই ম্যাচটা শেষ করতে পারবো। ইনশাআল্লাহ্।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় স্বাভাবিকভাবেই শিরোপা ধরে রাখা একটি প্রত্যাশা বা চাপ রয়েছে এবারের যুবাদের ওপর। তবে শুরুতেই সেই বড় লক্ষ্যের দিকে তাকাতে চান না অধিনায়ক রাকিবুল। তার দলের লক্ষ্য, ম্যাচ বাই ম্যাচ খেলে এগুনো।
বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে ইংল্যান্ড ছাড়া অন্য দুই প্রতিপক্ষ আরব আমিরাত ও কানাডা।
আগামী ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে এ দুইটি ম্যাচ টিভিতে সরাসরি দেখা যাবে না।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!