ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রতিটি ইটের গাঁথুনি ১৫টি পরিবারের স্বপ্ন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ১২:১২

আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে ঘর পাবেন জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার ১৫টি  পরিবার। ঘর পাবেন এমন প্রত্যেকেই খুশি ও প্রাধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। প্রতিটি ইটের গাঁথুনি যেন তাদের জন্য তৈরি স্বপ্নের ঘরের হাতছানি। 

আক্কেলপুর উপজেলায় প্রাধানমন্ত্রীর উপহার হিসেবে প্রকল্প বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে ১৫ টি পাকা ঘরের নির্মাণকাজ চলছে দ্রুতগতিতে। এরমধ্যে রুকিন্দীপুর ইউনিয়নে ৯টি, গোপীনাথপুর ইউনিয়নে ৫টি এবং রায়কালী ইউনিয়নে ১টি। কমিটির পাশাপাশি নিজেদের জন্য তৈরি ঘরের কাজ তদারকি করছে প্রাধানমন্ত্রীর উপহার পাওয়া এসব পরিবার।

প্রাধানমন্ত্রীর উপহার পাওয়া কহিনুর (৪৫) আবেগাপ্লুত হয়ে বলেন, ‘হামার স্বামী ভ্যান চালায়। হামার বেটার মাথাত সমস্যা। এতদিন বহুত কষ্ট করে অন্য মানুষের জমিত আছিনু। প্রাধানমন্ত্রী শেখ হাসিনা হামাক জমি দেওচে, ঘর করে দেওচে। এর আগে হামাকে ঘরের খোঁজ কেও লেইনি। হামরা খুব খুশি।

অপর একজন তারাবানু বলেন, হামার স্বামী কামারের কাজ করে। এতদিন অনেক কষ্ট করিচি। প্রাধানমন্ত্রী হামাক জমি লেখে দিয়ে ঘর করে দেওচে। হামারা প্রতিদিন আসে হামাকে ঘরের খোঁজ লেওচি।  আল্লাহ শেখের বেটিক দীর্ঘজীবী করুক এই দোয়াই করি। এছাড়াও প্রাধানমন্ত্রীর উপহার পাওয়া প্রত্যেকেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান জানান, ভূমিহীন ও গৃহহীন   পরিবারগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার এই ঘর। শুধু তাই নয় প্রত্যেকের নামে ২ শতাংশ করে খাস জমিও বন্দোবস্ত প্রদান করা হবে। এই কাজটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা প্রকল্প বাস্তবায়নে কাজ করছি। স্থানীয় জনপ্রতিনিধিরাও আমাদের সর্বাত্মক সহায়তা কররছেন।আমরা আশা করি ভূমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়তে ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আক্কেলপুর উপজেলা প্রশাসন দৃঢ়ভাবে  অঙ্গীকারবদ্ধ।

শাফিন / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ