আকাশের গল্প
আকাশের গল্প
মীর জেসমিন ওয়াহেদআকাশটা আজ একটি ছোট্ট গল্প।
নীলিমার নীলে আলোকিত সূর্যের হাসির হলুদ রঙ লেগে আছে লাজুক বধূর গায়ে হলুদের বরণের মতো নাগরিক জীবনের প্রাত্যহিক রোজনামচায়।
সূর্যের আলোর আভা গলে লেগেছে বসত বাটির খট খটে আঙিনায়।
অবাক আকাশের আরশির মাঝে মেঘেরা সাজছে বৃষ্টির কাছে যাবে বলে।
নীলিমাকে ছুঁয়ে পাখিরা পালকের উম ছড়াচ্ছে ব্যস্ত নগরীর পথে পথে।
গাছেদের ছায়ায় আলোর ঝালর
বিয়ে বাড়ির উত্সব এর আলোর মতো লাগছে।
জীবাণুর দের সাড়াশি অভিযানে নাকাল চারপাশ ।
আকাশ আর মেঘ দূরত্ব ঘুচিয়ে মিশে আছে পাশাপাশি।
নিঃশব্দ এ সূর্যের মায়াবী আলো দখল করেছে শহরের অলি গলি।
আপোষহীন মন আজ নেমেছে ভালোলাগাদের সব শব্দ নিয়ে আকাশের গল্পের সংলাপ হতে।
অভিমানে ভেজা অভিযোগরা শুকাচ্ছে সূর্যের গলানো সোনা রোদে।
বোধেরা মুগ্ধ হয়ে উড়বে আকাশের সেই গল্পে গাঙচিলের ডানা হয়ে।
শাফিন / শাফিন
“নসিবের খেলা”
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
স্কেটিং জুতা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ