ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনা বিভাগে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা শনাক্ত দ্বিগুণের বেশি


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ৪:৩২

খুলনা বিভাগে একদিন পর আবারও বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন শনিবার শনাক্তের সংখ্যা ছিল ৩২ জন। সে তুলনায় রোববার (১৬ জানুয়ারি) করোনা শনাক্ত হয়েছে দ্বিগুণেরও বেশি।

রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা বিভাগের করোনা শনাক্তের সংখ্যা ৮৯ জন। এরমধ্যে সীমান্তবর্তী জেলা যশোরেই ৪০ জন শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৫ জন, ঝিনাইদহে ১৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তিনজন করে এবং সাতক্ষীরায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া, বাগেরহাট ও মাগুরায় কারো করোনা শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরো জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৯৩ জন। মোট মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬১ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এ জেলায় মারা গেছেন ৮০৯ জন। মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, রোববার সকাল পর্যন্ত হাসপাতালের ইয়েলো জোনে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার (১৫ জানুয়ারি) রাতে খুমেকের পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। ‍এরমধ্যে ১৩৫ জন খুলনা মহানগরী ও জেলার। সব মিলিয়ে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৬ জন এবং সাতক্ষীরার একজনের শনাক্ত হয়েছে।

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে শনিবার খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, আরিফুল ইসলাম ও দেবাশীষ বসাক। এ সময় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় মোট ৩৪টি মামলায় ৩৪ জনকে ৮ হাজার ১৭০ টাকা জরিমানা করা হয়।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, সারাদেশে করোনা সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অনীহা, এক স্থানের মানুষ অন্য স্থানে যাতায়াত, যথাযথভাবে মাস্ক না পরাসহ বিভিন্ন কারণে সংক্রমণ বাড়ছে। চলতি মাসের শুরু থেকে খুলনায়ও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। জেলায় ৮ থেকে ৯ শতাংশ সংক্রমণ রয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চললে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা