কমলগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৯
মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) বেলা ১১টার দিকে রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধলাই নদীর চৈত্রঘাট এলাকায় বালু উত্তোলন নিয়ে হারুন মিয়া গংদের সাথে সোলেমান মিয়া গংদের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হন।
আহতরা হলেন- সোলেমান মিয়া (৪৫), রনি মিয়া (২২), সুলতান মিয়া (৫০), মশাহিদ মিয়া (৪০), করিম উদ্দিন (৪৫) ও সুলতান মিয়া (৪২), আলতাফ আলী (২১) রশিদ মিয়া (৩৫) ও জসিম আহমদ (৩২)। এদের মধ্যে গুরুত্বর আহত করিম উদ্দিন ও সুলতান মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied