ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনায় কন্যাকে ধর্ষণ মামলায় পিতা আটক


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১১:১৬

নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা নগরীর বাদামতলা দীঘিরপাড় এলাকার তুহিন মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার রাত ১০টার দিকে ধর্ষক আছাদকে (৪৮) গ্রেফতার করে পুলিশ। থানায় দায়েরকৃত কন্যাশিশুটির মা শিরিনা বেগমের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সূত্রে জানা গেছে, বাদামতলা তুহিন মোড়লের বাড়ির ভাড়াটিয়া ইজিবাইকচালক আছাদ (৪৮) গত এক মাস ধরে কয়েক দফায় ধর্ষণ করেছে তার নিজ কন্যাকে (১৫)। কন্যার মা বিভিন্ন অনুষ্ঠানের বাবুর্চির কাজ করেন। গত ১৩ জানুয়ারি রাত ৯টায় কাজ শেষ  করে বাড়িতে ফেরেন। এ সময় ধর্ষণের শিকার মেয়েটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এ নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হয়। গতকাল রোবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর মেয়েটির মা কাজ শেষে বাড়ি ফিরে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় ঝগড়া শুরু হলে বিষয়টি জানাজানি হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ রোববার রাত ১০টার দিকে ধর্ষক পিতা আছাদকে বাদামতলা থেকে আটক করে। মেয়েটির মা বাইরে কাজ করায় তাকে একা পেয়ে লম্পট পিতা আছাদ তার নিজ মেয়েকে বিভিন্ন সময় ধর্ষণ করে- এমন অভিযোগ রাতে থানায় মামলা হয়েছে। মেয়েটি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মেয়েটির মা বাদী হয়ে স্বামীর নামে মামলা দায়ের করেছেন (মামলা নং-০৯, ১৬/১/২২ইং)। গ্রেফতার ধর্ষককে আজ আদালতে তোলা হতে পারে। একই সাথে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হবে।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা