এবার ‘পাওয়ার হিটিং’ উপযোগী পিচ বানাচ্ছে পাকিস্তান
উপমহাদেশের বাইরের মতো উইকেট পেতে এরই মধ্যে 'ড্রপ-ইন পিচ' বসানোর পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। এবার নতুন করে পাওয়ার হিটিং উপযোগী উইকেট বানানোর কাজ হাতে নিয়েছে তারা। মূলত আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য দেওয়া হয়েছে এই নির্দেশনা।
আগামী ২৭ জানুয়ারি থেকে পাকিস্তানের লাহোর ও করাচিতে হবে পিএসএলের সপ্তম আসর। যেখানে পাকিস্তানের স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি মাঠের লড়াইয়ে উপনীত হবেন বিদেশিরাও। এই আসরের জন্য লাহোর ও করাচির কিউরেটরদের পাওয়ার হিটিং উপযোগী উইকেট বানাতে বলা হয়েছে।
পিএসএলের গত কয়েক আসর ধরেই পাকিস্তানের মাটিতে হওয়া খেলায় বড় রানের ম্যাচের সংখ্যা কমে আসছে। বিশেষ করে গত আসরে ২০০ ছাড়ানো দলীয় সংগ্রহ দেখা গেছে মাত্র একবার। কিন্তু আবুধাবিতে খেলা শুরুর পর তিনবার ছাড়িয়ে ২০০ রান, সর্বোচ্চ ২৪৭ রান করেছিল ইসলামাবাদ ইউনাইটেড।
এছাড়া ব্যক্তিগত সেঞ্চুরির দেখা মিলেছে দুইটি। আবুধাবিতে তিন অঙ্কে ছুঁয়েছিলেন উসমান খাজা। করাচিতে করেছিলেন শারজিল খান। তাই এবার নিজেদের ঘরের মাঠে করতে যাওয়া পিসিএলে রান বানানোর জন্য পাওয়ার হিটিং উপযোগী উইকেট বানানোর নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটেও সজীব উইকেট বানানোর তাগিদ দিয়েছেন রমিজ। করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে প্রধান কিউরেটর হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে আগা জাহিদকে। তাকে বলা হয়েছে, ব্যাটাররা যেন স্ট্রোক খেলতে পারেন এবং গুড লেন্থে বল করে যেন বোলাররাও উইকেট নিতে পারেন, এমন উইকেট বানাতে।
সূত্রঃ ক্রিকেটপাকিস্তানডটকম
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!