ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে আরো ‍একটি অর্থ আত্মসাতের মামলা


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৪:২৫

জাল কাগজে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও পরিচালক মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ জানুয়ারি) সকালে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার এ মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, রাফি মাহি নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান, যার মালিক দেখানো হয় আসিফ উদ্দিন নামের এক ব্যক্তিকে। দুদকের অনুসন্ধানে বের হয়, আসিফ উদ্দিন সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের প্রতিষ্ঠান লকপুর গ্রুপের কর্মচারী। পরে দুদকের জিজ্ঞাসাবাদেও আসিফ জানান, কাগুজে প্রতিষ্ঠানে তাকে ভুয়া মালিক বানিয়ে ঋণ নেয়া হয় ব্যাংক থেকে। পরে ঋণের টাকা আর ফেরত পাওয়া যায়নি। ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ও পরিচালক মোয়াজ্জেম তাকে এ কাজে সহযোগিতা করায় মামলায় তাদের আসামি করা হয়।

এর আগে জালিয়াতি করে ঋণের নামে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসিবি) ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে ২০২১ সালের ২১ অক্টোবর আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা