বারিতে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের (বাগ) উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ‘Capacity Building of Some Field Level Extension Workers of DAE, DoF, DLS and Progressive Farmers of Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি) এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন।
সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), গাজীপুরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ প্রশিক্ষক প্রশিক্ষণে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিসেফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. মো. জয়নুল আবেদিন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. অপূর্ব কান্তি চৌধুরী, ডিএই’র সরেজমিন উইং এর ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মো. রফিকুল আমিন, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বশির আহমেদ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএই’র সম্প্রসারণ কৃষি কর্মকর্তা ও প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার।
কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, সকলের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেয়া বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বারি’র বিজ্ঞানীরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে। আমি আশা করি, এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বারি উদ্ভাবিত প্রযুক্তি সমূহ কৃষকের কাছে পৌছে যাবে।
শাফিন / জামান
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
Link Copied