জামায়াত নেতার ছেলে কৃষক লীগের সভাপতি
জামায়াত নেতার ছেলে মাসুম বিল্লাহ্কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেতাকর্মীরা মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সলঙ্গায় থানা আওয়ামী লীগ কর্যালয়ে গত শুক্রবার সন্ধ্যায় ৬১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমদন দেন থানা কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু।
মাসুম বিল্লাহ্ সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। আব্দুল গফুর ধুবিল ইউনিয়ন পরিষদে জামায়তের সমর্থন নিয়ে নির্বাচন করেছেন বলে অভিযোগ রয়েছে। মাসুম বিল্লাহর চাচা আব্দুস সামাদ জামায়াতের শীর্ষ নেতা। তিনি জামায়াতের রাজনীতির জন্য একাধিকবার জেলহাজাতে গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে সলঙ্গার ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা বলেন, একজন জামায়াত নেতার ছেলেকে ইউনিয়ন কৃষক লীগের সর্বোচ্চ পদে বসানো ঠিক হয়নি। কৃষক লীগের কিছু নেতাকে ম্যানেজ করতে পারাটাই তার বড় যোগ্যতা হিসেবে দেখা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন কর্মী বলেন, স্থানীয় রাজনীতিতে মাসুম বিল্লাহ্ তেমন একটা সক্রিয় ছিলেন না। কিছুদিন ধরে সভা-সমাবেশ উপস্থিত হন। এই সুবাদে পরিচিতি লাভ করেন।
কমিটি ঘোষণার সময় সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মাস্টার, ঢাকার ভাটারা থানা কৃষক লীগের সভাপতি আমিনুল ইসলাম জাকির, সলঙ্গা থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন, ফারুক আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে নতুন কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, মাসুদ বিল্লাহ্ বা তার বাবা জামায়াতের রাজনীতির সাথে জড়িত কি-না তা জানা নেই। তবে তার চাচা আব্দুস সামাদ জামায়াতের রাজনীতির সাথে জড়িত বলে শুনেছি।
অভিযুক্ত কৃষক লীগের সভাপতি মাসুম বিল্লাহ্ বলেন, আমি বা আবার বাবা জামায়াতের রাজনীতির সাথে জড়িত না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এর আগে কোনো পদে ছিলাম না। দল আমাকে নির্বাচিত করেছে।
সলঙ্গা থানা কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু বলেন, মাসুম বিল্লাহর বাবা-চাচারা এক সময় জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিল। মাসুম বিল্লাহ্ গত দুই-তিন বছর হল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন সময় মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করে আসছে। তাকে ধুবিল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জাম মনি জানান, মাসুম বিল্লাহ্ যদি জামায়াত নেতার সন্তান বা জামায়াত পরিবারের সন্তান হয়ে থাকে, তাহলে সলঙ্গা থানা কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট বলেন, জামায়াত পরিবারের সন্তান কৃষক লীগের সভাপতি হয়েছে, বিষয়টি আমার জানা নেই। তবে এমন ঘটনা ঘটে থাকলে যারা এমন কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
Link Copied