জার্সি উন্মোচন করল মিনিস্টার গ্রুপ
সোমবার ঢাকা- গুলশান ২ এর মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করে মিনিস্টার ঢাকা ।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্বত্বাধিকারী মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, মিনিস্টার ঢাকা দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল , রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, দলের হেড কোচ মোঃ মিজানুর রহমান বাবুল, টিম ম্যানেজার সাইফুল ইসলাম ভূঁইয়া, লজিস্টিক ম্যানেজার আলিমুজ্জামান সজিব, মিস আম্বারীন রেজা ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার ফুডপান্ডা বাংলাদেশ ও অন্যান্য টিম স্পন্সর কোম্পানির ঊধ্বর্তন প্রতিনিধিগণ এবং মিনিস্টার গ্রুপের সিনিয়র কর্মকর্তারা।
সোমবার ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে রিয়াদকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে মিনিস্টার গ্রুপ।অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটে মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহ তিনজনেরই আছে মর্যাদাপূর্ণ অবস্থান। তিনজনই যখন এক দলে, তখন প্লেয়ার্স ড্রাফটের পর থেকে প্রশ্ন উঠেছিল- ঢাকার অধিনায়কত্ব তাহলে কে পাচ্ছেন? আজ জার্সি উন্মোচন হওয়ার আগে দলটির মালিকানা প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করেন।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে ঢাকার ‘থিম সং’-ও প্রকাশ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
Link Copied