ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিপিএলে সাকিবকে ‘হিটার’ হিসেবে চায় বরিশাল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ১১:৩

চোট, ছুটি আর একাধিক কারণে বাইশ গজে অনিয়মিত হয়ে পড়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি বোলিংয়ে তার ক্ষুরধার পারফরম্যান্স কিছুটা দেখা গেলেও ব্যাটিংটা ঠিকঠাক জমাতে পারছেন না। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব, দলটির অধিনায়কও তিনি। এই টুর্নামেন্টে তার কাছে রান চায় বরিশাল। নিজে ছন্দে ফিরতে আর দলের চাহিদার কথা ভেবে ‘বিগ গিট’ অনুশীলন করছেন সাকিব।

সোমবার মিরপুরের অ্যাকাডেমি মাঠে বরিশালের অনুশীলনের আগেই আলাদাভাবে বড় বড় শটে প্রস্তুত হতে দেখা যায় সাকিবকে। সেন্ট্রাল উইকেটে ব্যাট করতে নেমে প্রায় প্রতিটি বলই অ্যাকাডেমির বাইরে আছড়ে ফেলতে চাইলেন। কখনও সফল, কখনো গড়বড় দেখা গেল ব্যাটিংয়ে। পাশে দাঁড়িয়ে তদরকিতে ছিলেন বরিশাল দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম।

পরে এক ভিডিও বার্তায় ফাহিম বললেন, ‘সাকিবকে নিয়ে কিছু কাজ করেছিলাম অনুশীলন শুরু হওয়ার আগেই। পাওয়ার হিটিং নিয়ে। আজ সেন্টার উইকেটে যখন ব্যাট করল দেখলাম বেশ কিছু বল অনেক ডিসটেন্স কাভার করেছে, যেটা আগে সেভাবে আমরা দেখিনি। তো ব্যাটে-বলে ভালোই হচ্ছে। আরও দুই তিনদিন ব্যাটিং করলে আরও ধারবাহিকভাবে সেটা করতে পারবে।’

যোগ করেন ফাহিম, ‘সাকিবের বড় হিট খেলাটা বা বড় শট খেলাটা খুব জরুরি। যেহেতু সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আর উপরের দিকে ব্যাটিং করে। ও যদি বড় শট খেলতে পারে দলের জন্য দারুণ একটা ব্যাপার হবে।’

বোলার সাকিব ছন্দে থাকলেও উন্নতি জায়গা দেখছেন ফাহিম। কাজ করছেন বলের অ্যাঙ্গেল আর লাইন-লেন্থ নিয়ে।

ফাহিম বলেন, ‘বোলিংয়ের ক্ষেত্রেও আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ একজন বোলার। তারপরও উন্নতি করার কিছু না কিছু থাকেই। কিছু কিছু আমরা আলাপ-আলোচনা করেছি বলের অ্যাঙ্গেল নিয়ে, বা বলের লাইন লেন্থ নিয়ে। আরও ভালো কীভাবে করা যায় বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই প্রক্রিয়াটা চলতেই থাকবে।’

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে