ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাশরাফিকে নিয়ে সংশয় দেখছেন না ঢাকার কোচ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ১১:৪

২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর জাতীয় দলের বাইরে আছেন মাশরাফি বিন মুর্জতা। প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি দেখা যায় না তাকে। সবশেষ মাঠে নেমেছেন ২০২০ সালে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। দীর্ঘদিন পর আবার বাইশ গজে ফেরার অপেক্ষায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকায়।

ওজন কমিয়ে ঝরঝরে মাশরাফি। ফিট থাকলে তাকে দেখা যাবে বিপিএলের প্রতি ম্যাচেই। এমনটি জানিয়েছেন ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। সোমবার দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাশরাফিকে নিয়ে সংশয় উড়িয়ে দিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপাজরী কোচ।

বাবুল বলছিলেন, ‘যে যত বড় খেলোয়াড় হোক তাকে ফিট থাকতে হবে। ফিট না হলে খেলতে পারবে না। প্রথমত আমরা দেখব সে ফিট আছে কি না। মাশরাফি কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও পরের দিকে এসে ম্যাচ জিতিয়েছে, শুরুতে খেলেনি। এবার বিপিএল খেলার জন্য সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। তার প্রস্তুতি ওরকম ছিল। আমার মনে হয় মাশরাফি ইজ মাশরাফি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার কোচ ছিলেন বাবুল। দলটিতে একই সঙ্গে পান সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মাশরাফিকে। এবার বিপিএলে সাকিবের জায়গায় তামিম ইকবালকে দলে পেয়েছেন বাবুল। সব মিলিয়ে নিজেদের দল নিয়ে দারুণ আশাবাদী বাবুল।

বললেন, ‘গত বছরও এরকমই ছিল। এ বছর তামিম এসেছে (সাকিব অন্য দলে)। ছোটবেলা থেকে তামিমকে আমি কোচিং করাই। গত ডিপিএলে আমার অধীনে খেলেছে। তামিমের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি আমি। গত বছরও উপভোগ করেছি, এবার আরও বেশি উপভোগ করব আশা করি।’

যোগ করেন বাবুল, ‘সব মিলিয়ে আমার দল ভালো। অভিজ্ঞতার কারণে আমার দলকে এগিয়ে রাখব। এটাই আমাদের শক্তির মূল জায়গা। টি-টোয়েন্টি অভিজ্ঞদের খেলা। বিপদে অভিজ্ঞরাই এগিয়ে থাকে। আমাদের বেশিরভাগই অভিজ্ঞ খেলোয়াড়। খুব ভালো একটা কম্বিনেশন আমাদের আছে। ইনশাআল্লাহ আমরা ভালো করব।’

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে