বয়স চুরির কারণে পাকিস্তানে দুই টুর্নামেন্ট বন্ধ
যথাসময়েই শুরু হয়েছিল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুইটি টুর্নামেন্ট। কিন্তু মাঝপথে গিয়ে শোনা গেলো বয়স চুরির কথা। এ কারণে আপাতত বন্ধই করে দেওয়া হয়েছে সেই দুই টুর্নামেন্ট। এর মাঝে নতুন করে বয়স পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গত ১১ জানুয়ারি থেকে মুলতান ও করাচিতে হচ্ছিল অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এ দুই টুর্নামেন্ট। কিন্তু এর চেয়ে বেশি বয়সের ছেলেরাও এখানে খেলছে বলে অভিযোগ এসেছে। তাই এখন হাড় পরীক্ষা করে বয়স যাচাই করে তারপর শুরু হবে এ দুই টুর্নামেন্ট।
পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে এসব বিষয় নিয়ে কড়াকড়ি অবস্থান নিয়েছেন রমিজ রাজা। তিনি একটি সুনির্ধারিত গাইডলাইনও ঠিক করে দিয়েছেন। পিসিবির হাই পারফরম্যান্সের পরিচালক নাদিম খান জানিয়েছেন, বেশি বয়সের খেলোয়াড়রাও এই বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলার অভিযোগ পাওয়া গেছে।
এক বিবৃতিতে নাদিম বলেছেন, ‘বাহ্যিকভাবে দেখে নিশ্চিত হওয়া গেছে যে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে কিছু বেশি বয়সের খেলোয়াড়ও খেলছে। তাই নতুন করে বয়স যাচাইয়ের জন্য এ দুই টুর্নামেন্ট আপাতত বন্ধ করা হয়েছে। এটিই এখন সম্ভাব্য সেরা সমাধান।’
বয়সের ব্যাপারে কড়াকড়ির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে বেশি বয়সের খেলোয়াড়দের এখানে খেলার অনুমতি দিতে পারে না পিসিবি। কেউ সিস্টেমের ফাঁক গলে অবৈধ সুবিধা নিতে পারবে না। এখানে শুধু যোগ্যরাই খেলবে।’
টুর্নামেন্টের শুরুর দিন থেকেই বয়স নিয়ে একটা আলোচনা শোনা যাচ্ছিল না। বেশ কয়েকটি দলেই বেশি বয়সের খেলোয়াড় দেখা গেছে। বিশেষ করে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনে এক খেলোয়াড় এক ম্যাচেই হাঁকান ১১ ছক্কা। এর মধ্যে একটি আবার সোজা স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দেন।
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!