ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা, জনজীবন বিপর্যস্ত


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ২:৩০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাজুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আর এর প্রভাবে শীতে কাঁপছে জেলার শীত কম অনুভূত হওয়া শ্রীমঙ্গল উপজেলায় ভারি কুয়াশা ও কনকনে শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন নিদারুণ কষ্টে।

গত কয়েক দিন ধরে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ভারি কুয়াশা দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় বয়ে চলা শৈত্যপ্রবাহ আগামী আরো কয়েক দিন স্থায়ী হতে পারে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী জাহিদুল ইসলাম মঙ্গলবার সকালের সময়কে জানিয়েছেন,  উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। ‍এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দু-এক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি কুয়াশা পড়তে পারে।

তিনি বলেন, সাধারণত ভারি কুয়াশার কারণে টেম্পারেচার ফল করে তবে। কয়েক দিনের মধ্যে জেলায় শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। আজ মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সোমবার ছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শিশু ও বয়স্কদের ঠাণ্ডাজনিত অসুখে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগী ভর্তির খবর পাওয়া গেছে। তবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন সকালের সময়কে জানিয়েছেন, ঠাণ্ডাজনিত অসুখে উল্লেখযোগ্য হারে কোনো রোগী ভর্তি না হলেও তারা এজন্য শিশু ডাক্তার ও প্রয়োজনীয় ওষুধের মজুদ রেখে প্রস্তুতি নিয়ে রেখেছেন।

শাফিন / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী