হাটহাজারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ ১৪ জন করোনায় আক্রান্ত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা আলম ও পাঁচলাইশ থানা শিক্ষা অফিসার মো. আবদুল হামিদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ জন ও নগরীর পাঁচলাইশ থানাধীন (হাটহাজারী উপজেলা অংশে) দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষক করোনায় আক্রান্ত আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্তরা হলেন- হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা আলম, গুমানমর্দন কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম, মেখল রুহুলাপুর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা নাহার, মেখল দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নেছা চৌধুরী। এছাড়া সহকারী শিক্ষকরা হলেন- শারমিন জাহান, শুভ্র আল আমিন, ফিরেজা বেগম, কাজী নাসরিন আক্তার, সুপ্তি সরোয়ার, নুর শাহেদ রহিম, শারমিন আহমেদ, মাহজুবা ও মোহাম্মদ মামুন। করোনা আক্রান্ত প্রত্যেক শিক্ষক বাড়িতে আইসোলেশেনে থেকে চিকিৎসাধীন।
করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা আলম মুঠোফোনে জানান, কয়েক দিন ধরে করোনা উপসর্গ নিয়ে থাকার পর মঙ্গলবার সকালে স্বাস্থ্য কেন্দ্রে নমুনা দেয়ার পর দুপুরে পজিটিভ আসে। এছাড়াও আমাদের তিনজন প্রধান শিক্ষক, দুজন সহকারী শিক্ষক করোনায় আক্রান্ত। সবাই এখন বাসায় আইসোলোশনে রয়েছেন।
এদিকে পাঁচলাইশ থানা (উপজেলা প্রাথমিক বিদ্যালয় আওতাভুক্ত) শিক্ষা অফিসার মো. আবদুল হামিদ মুঠোফোনে জানান, দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন, বালুছড়ার ২ জনসহ মোট ৮ জন শিক্ষকের মধ্যে ৪ জন টিচ ফর বাংলাদেশ নামে একটি এনজিও সংস্থা থেকে ওই বিদ্যালয়ে পাঠদান করে থাকেন। প্রত্যেকে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। মূলত এনজিও প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা আমাদের শিক্ষকরা আক্রান্ত হয়েছেন।
এছাড়াও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে হাটহাজারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও আরো ১১ জন আক্রান্ত।
শাফিন / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর