সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কোহলি
বিরাট কোহলির টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে আলোচনার ঝড় থামছেই না! ভারত ছাড়িয়ে যে ঢেউ চলে গেছে পাশের দেশ পাকিস্তানেও। এই ইস্যুতে এবার আলোচনায় যোগ দিলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এই মহাতারকা মনে করেন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরাট।
আফ্রিদি মনে করেন অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে মন দেওয়ার সময় এসেছে কোহলির। নিজের জীবন থেকে নেওয়া অভিজ্ঞতাতেই তিনি বুঝতে পেরেছেন-প্রত্যেক ক্রিকেটারেরই ক্যারিয়ারে এমন একটা পর্যায় আসে যখন সে চাপ নিতে পারে না।
আফ্রিদি বলছিলেন, ‘দেখুন, আমার মতে এটি সঠিক সিদ্ধান্ত ছিল। বিরাট কোহলি অনেক দিন ধরেই ক্রিকেট খেলেছে। দলকে ভালো নেতৃত্ব দিয়েছে। এ অবস্থায় আমি মনে করি তার সিদ্ধান্তটা যৌক্তিক। সবারই ক্যারিয়ারে এমন এক পর্যায় আসে যখন আপনি চাপ সামলাতে পারেন না। এ কারণে তার নিজের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে। বিরাট দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন। ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং উপভোগ করার সময় এসেছে তার।’
কোহলি টি-টুয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন গত বছর বিশ্বকাপ খেলেই। তবে ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। আর টেস্টের ক্যাপ্টেন্সি থেকে নিজেই সরে গেলেন। সাদা পোশাকে ভারতকে ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। এর মধ্যে রেকর্ড ৪০টি ম্যাচে জিতেছে তার নেতৃত্বে।
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!