ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় একজনের আমৃত্যু ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ৩:১৬
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ‍এবং এক আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
 
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সালাম মোল্লা। তিনি কুমারখালী উপজেলার কালিকাতলা এলাকার মৃত মুনছের মোল্লার ছেলে। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- কুমারখালী উপজেলার শানপুকুরিয়া এলাকার আমির হামজার ছেলে সাইফুল ইসলাম এবং কালিকাতলা এলাকার হারুনার রশিদ হারুর ছেলে রেজাউল জোয়ার্দার কালু। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
 
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ মে রাতে শহিদুল ইসলাম নিখোঁজ হন। পরে ২৮ মে সকাল ৬টার দিকে কালিতলা এলাকায় একটি ডোবায় তার গলাকাটা মৃতদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন। পরে কুমারখালী থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। সেদিন নিহত শহিদুল ইসলামের বাবা মুনছের আলী বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার তদন্ত শেষে ২০১১ সালের ১৬ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে ১৮ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারক। এ মামলায় সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেয়।
 
পিপি অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

শাফিন / জামান

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু