ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত : বিপাকে সাধারণ বিচারপ্রার্থীরা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ৩:৪১

সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি কোর্টে তৃতীয় দিনের মতো চলছে সকল আদালত বর্জন কর্মসূচি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) শাহজাদপুর চৌকি আদালত খোলা থাকলেও কর্মরত আইনজীবী ও আইনজীবী সহকারীরা স্ব স্ব  সেরেস্তায় এলেও সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকায় আদালতের কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। নানা ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা।

জানা গেছে, সিরাজগঞ্জের জজকোর্টে এক আইনজীবীর ওপর হামলার ঘটনায় হামলাকারীর বিচার দাবিতে আদালত বর্জন করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্য। তারই ধারাবাহিকতায় তৃতীয় দিনের মতো শাহজাদপুর চৌকি আদালতে অব্যাহত রয়েছে আদালত বর্জন কর্মসূচি।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিরাজগঞ্জের আবুল কালাম নামে এক আইনজীবীর ওপর সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১) আদালতের স্টেনোগ্রাফার মো. ইউসুফ আলী অতিরিক্ত ঘুষ দাবি করায় তা না দেয়ায় ইউসুফ আলী তার ভাড়াটিয়া লোক মিলে ওই আইনজীবীকে মারপিট ও জখম করে। ওই সময় ঘটনাস্থল থেকে কামারখন্দ উপজেলার চরগাড়াবাড়ি গ্রামের মৃত নজাব মুন্সীর ছেলে মহির উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই আইনজীবী আবুল কালাম বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১)-এর স্টেনোগ্রাফার ইউসুফ আলীকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই স্টেনোগ্রাফার ইউসুফ আলী বাদী হয়ে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে সদর থানায় ১১ আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ ঘটনায় সিরাজগঞ্জের বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীরা রোববার (১৬ জানুয়ারি) কলম বিরতির ঘোষণা দিয়ে সিরাজগঞ্জের আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করেন। ওই দিনই সিরাজগঞ্জের আইনজীবী সমিতির পক্ষ থেকে কোর্ট বর্জনের ঘোষণা দেয়া হয়। আজ আদালত বর্জনের তৃতীয় দিন। এ ঘটনায় যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো জটলা পাকাচ্ছে।

শাহজাদপুর চোকি আদালতের সিএসআই মো. আসলাম হোসেন জানিয়েছেন, শাহজাদপুর আদালত চত্বরের পরিবেশ পরিস্থতি স্বাভাবিক আছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে শাহজাদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ফজলুল হক জানান, সিরাজগঞ্জের জেলা আইনজীবীর সিদ্ধান্ত মোতাবেক তিন দিন ধরে কোর্ট বর্জন চলছে। পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমাদের এ কোর্ট বর্জন অব্যাহত থাকবে।

এদিকে, আদালত বর্জনের ঘটনায় বিপাকে পড়েছেন সাধারণ বিচারপ্রার্থীরা। দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

শাফিন / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার