কেনিয়াকে ৪৫ রানে গুটিয়ে বিশাল জয় বাংলাদেশের মেয়েদের
কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল। কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে আজ (বুধবার) কেনিয়াকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা। যদিও একটা সময় বেশ চাপেই ছিল তারা। ওপেনার মুরশিদা খাতুন ১৯ বলে ২৬ করলেও টপঅর্ডারের বাকি পাঁচ ব্যাটারের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।
একটা পর্যায়ে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে সালমা খাতুন আর রিতু মনির দারুণ এক জুটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজ জার্সিধারীরা। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস।
জবাব দিতে নেমে কখনই ম্যাচে ছিল না কেনিয়া। পাঁচ নম্বরে নামা শারুন জুমার ২০ বলে ২৪ রানের ইনিংস বাদ দিলে আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। ১২.৪ ওভারেই ৪৫ রানে অলআউট হয় কেনিয়া।
সবচেয়ে ভয়ংকর ছিলেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মাত্র ১২ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন তিনি। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।
এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা।
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!