ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মার্টিনেজ জীবনে মেসির মতো কাউকে পাননি


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১২:৩৬

আর্সেনালে অনেকদিন ছিলেন উপেক্ষিত। পরে অ্যাস্টন ভিলায় এসে নিজেকে চিনিয়েছেন নতুন করে। জাতীয় দলেও পেয়েছেন সুযোগ। সেটিকে দারুণভাবে কাজেও লাগিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার নৈপুণ্যেই টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠে আর্জেন্টিনা।

পরে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর পায় কোপা আমেরিকার শিরোপাও। মার্টিনেজের মেসি মুগ্ধতার কথা আগে থেকেই জানেন সবাই। নতুন করে সেটিকে মনে করিয়ে দিলেন এই গোলরক্ষক। সম্প্রতি জেবি ওয়েল্থ ক্লাবকে তিনি বলেছেন, মেসি নাকি তার জীবনের সেরা সতীর্থ।

তিনি বলেছেন, ‘মেসি আমার জীবনে পাওয়া সেরা সতীর্থ। একজন খেলোয়াড়, নেতা কিংবা ব্যক্তি হিসেবেও। আমার মনে হয় সে আমাকে অনুপ্রাণিত করে আরও ভালো গোলরক্ষক হতে। আমার কোপা আমেরিকায় ভালো করাতেও তার সাহায্য আছে, আমি তার কাছে সবসময়ই কৃতজ্ঞ থাকব।’

অক্সফোর্ড ইউনাইটেড, শেফিল্ড ওয়েডনার্সডে, রোথারাম ইউনাইটেড, উলভারহাম্পটন, গেতাফে, রেডিংসহ অনেকগুলো ক্লাবেই খেলেছেন মার্টিনেজ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও খেলে ফেলেছেন ১৪টি ম্যাচ। এই সবগুলো দলের সতীর্থদের মধ্যে মেসিকেই সেরা মনে হয়েছে মার্টিনেজের।

আর্জেন্টিনার জন্য পরের চ্যালেঞ্জটা আসন্ন কাতার বিশ্বকাপে। মেসির শেষ বিশ্বকাপ হতে পারে সেটি, জিততে তাই মরিয়া থাকবে তারা। ইতোমধ্যেই বিশ্বকাপের পথে বাছাই পর্বের বাধা টপকেছে আলবিসেলেস্তেরা।

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে