ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

১ হাজার টাকায় পাওয়া যাবে মেসি বার্গার


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১:৫

মার্চের শুরু থেকে চালু হচ্ছে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির নামের বার্গার। হার্ড রক ক্যাফে নামের রেস্টুরেন্ট থেকে ‘মেসি বার্গার’ নামের ওই খাবারটি পাওয়া যাবে। মোট ১০টি উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে। গত বছরই হার্ড রক ক্যাফে নামের ওই রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। 

মার্চের শুরু থেকে সব জায়গায় পাওয়া গেলেও ইতোমধ্যেই দুই জায়গায় মেসি হামবার্গার বিক্রি শুরু করেছে হার্ড রক ক্যাফে। যুক্তরাষ্ট্রের মিয়ামি ও ফ্লোরিডার হলিউডে বিক্রি শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে। 

এখনও পর্যন্ত যদিও সঠিক দাম জানা যায়নি বার্গারটির। কিন্তু ট্রায়ালের সময় ১১.৯৫ টাকায় বিক্রি হয়েছে এটি। বাংলাদেশি টাকায় যা এক হাজার টাকার বেশি। দুইটি বিফ প্যাট্টিসের সঙ্গে বার্গারে থাকছে, চিজ, স্লাইজড চোরিজো, লাল পেয়াঁজ, লেটুস পাতা, টমেটো ও হার্ড রকের বিশেষ সস।

মেসির সঙ্গে চুক্তির খবরটি জানিয়ে হার্ড রক ইন্টারন্যাশনালের সিওও জন লুকাস বলেছেন, ‘পৃথিবী বিখ্যাত ফুটবলারের সঙ্গে চুক্তি করতে পারাটা আমাদের জন্য গর্বের। হার্ড রক ক্যাফের বার্গার তাকে সঙ্গে নিয়ে পরের পর্যায়ে নিতে আমরা তার সঙ্গে চুক্তিটি করেছি।’

বার্গারটি কবে নাগাদ পাওয়া যাবে এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা এখন আপাতত ফ্লোরিডায় মেসি বার্গার চালু করেছি। মার্চের শুরুতেই পুরো পৃথিবীজুড়ে আমাদের সব ব্রাঞ্জে এটি পাওয়া যাবে।’

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে