ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গণমাধ্যমের এখানেই স্বার্থকতা, অসহায় সেই মায়ের পাশে দুই সাংসদ


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১:১৬
‘ছেলে থাকেন ঢাকার ফ্ল্যাটে, ছাপড়ায় ধুঁকছেন মা‘, ‘ফ্ল্যাটে স্থান হয়নি মায়ের’।  বিভিন্ন শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই অসহায় মায়ের প্রতি শ্রদ্ধা আর সহযোগিতার হাত বাড়াতে সম্মতি জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আ. মমিন মণ্ডল ও  উল্লাপাড়া-সলঙ্গা আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। 
 
সংবাদটি দৃষ্টিগোচর হলে অসহায় মাকে ‍আগামীকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পল্লীগ্রাম ঘোরজান ইউপির চরজাজিরা গ্রামে অন্ধ নেত্রীকে একনজর দেখবেন বলে জানিয়েছেন চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন এবং উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। ২২ জানুয়ারি সার্বিক সহযোগিতা করবেন বলে বিটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন। ইতোমধ্যে ওই মায়ের ব্যাপারে সার্বিক খোঁজখবর নিয়েছে বিভিন্ন মহল।
 
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া অসহায় মায়ের পাশে কম্বল নিয়ে হাজির হন এবং খোঁজখবর নেন। বসে নেই ঘোরজান ইউপির চেয়ারম্যান রমজান আলীও। মৃত ভাইয়ের বাড়িতে আশ্রয় নেয়া এক সময়কার রাজপথের তুখোড় নেত্রী পিংকুলের পাশে দাঁড়ান উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহিদ হাসান তালুকদারের নেতৃত্বে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা। তাদের দেয়া টিন ও ছাপড়ায় অন্ধ ও পঙ্গু পিংকুলের দিনাতিপাত চলছে। আসমানী কবিতার মতো- একনজর পিংকুলকে দেখতে চাইলে চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে চরজাজিরা গ্রামে মৃত মুনা খানের বাড়িতে আসুন।

শাফিন / জামান

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব