ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

করোনা প্রতিরোধক টিকার আওতায় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে শিক্ষার্থীরা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৪:৩৪
টঙ্গীতে সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক (ফাইজার) টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। শফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের শিক্ষারথীরা ছাড়াও আশপাশের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সের প্রায় ১১হাজারের অধিক শিক্ষার্থীদের টিকা প্রধান করা হয়। সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে টিকা কার্যক্রম উদ্ভোধন করেন, ভাষা সৈনিক আব্দুল মতিন। এছাড়া টিকাদাম কার্যক্রম পরিদর্শন করেন, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। টিকাদান কার্যক্রমে সাহাজউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়, মামদি মোল্লা উচ্চ বিদ্যালয়, এক্সিলেন্ট স্কুল, দত্তপাড়া নব দিগন্ত স্কুল, সাতাইশ হাই স্কুলের শিক্ষার্থীরা টিকা গ্রহন করে।
এসময় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো মনিরুজ্জামান মনির বলেন, গাজীপুর জেলা প্রশাসক,স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগের সমন্বয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধক (ফাইজার) টিকার আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের স্কুল ও কলেজের ৪৮০০ শিক্ষার্থীসহ অন্যান্য স্কুলের ১১ হাজারের অধিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। শিক্ষার্থীরা অত্যান্ত সুন্দর ভাবে স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহন করছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্রুত টিকা প্রদানের ব্যাবস্থা করতে পারায় খুব ভালো লাগছে। 

শাফিন / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন