মির্জাগঞ্জে সার্ভেয়ারদের অনিয়ম
মির্জাগঞ্জে বি.এস ভূমি জরিপে সার্ভেয়ারদের অনিয়ম, ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সুবিদখালী সরকারি রই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার পূর্ব ও পশ্চিম সুবিদখালীবাসী।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি মোঃ বারেক হাওলাদার, যুগ্ম সম্পাদক অধ্যাপক ইউনুচ আলী সরদারসহ স্থানীয় ভুক্তভোগীরা।এসময় উপস্থিতিরা বলেন, এলাকায় ভূমি জরিপের নিয়োজিত সার্ভেয়াররা পছন্দ মতো এলাকার কিছু অসাধু লোকজন নিয়ে নক্সা তৈরি করছে। যার অধিকাংশই আগের নক্সার সাথে মিল নেই। এ নিয়ে সার্ভেয়ারদের নিকট অভিযোগ করলে তার সংশোধনের নামে মোটা অংকের ঘুষ দাবি করেন।মানববন্ধনের মাধ্যমে তারা এর উপযুক্ত বিচারসহ প্রচলিত জরিপকাজ বন্ধের দাবি জানান। পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দেন। এব্যাপারে অভিযুক্ত সার্ভেয়ার মোঃ জনি মোল্লা বলেন, পূর্বের সাথে মিল রেখেই নক্সা করা হয়েছে। কাজের জন্য কোনরকম ঘুষ চাওয়া হয়নি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, আমি সার্ভেয়ারদেরকে ডেকে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নিয়ে জনগণকে ভালোভাবে বুঝিয়ে কাজ করার জন্য বলেছি।
শাফিন / শাফিন
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক