গাজীপুরে এক লাফে করোনায় আক্রান্ত বেড়ে ৬৭ জন
গাজীপুরে গত ২৪ঘন্টায় করোনার ২৪৯টি নমুনা পরীক্ষা ফলাফলে ৬৭ করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. মাসুদও রয়েছেন।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় গাজীপুরে ২৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬৭টি নমুনায়ই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা য়ায়নি। গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমনের হার হলো ২৬ শতাংশ।
সিভিল সার্জন আরো জানান, গাজীপুরে ১ লাখ ৪৪ হাজার ৫৭৯টি নমুনা পরীক্ষায় ২৫ হাজার ৩৪৩ পজেটিভ, ৫০৫ জনের মৃত্যু এবং ২৪ হাজার ২১৮জন করোনামুক্ত হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, করোনায় এ হাসপাতালে ৭জন ভর্তি রয়েছেন তাদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মো. মাসুদ আইসিইউতে ভর্তি রয়েছেন।
অপরদিকে টঙ্গীতে ডেঙ্গু ডেডিকেটেড শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে বুধবার সকাল ১০টা পর্যন্ত একজন ডেঙ্গু রোগী ও একজন করোনা রোগী এ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
শাফিন / জামান
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
Link Copied