কমলগঞ্জে ১০ দিনব্যাপী ত্রিপুরা মাতৃভাষা ‘ককবরক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে ১০ দিনব্যাপী ত্রিপুরা মাতৃভাষা ‘ককবরক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলংছড়া ত্রিপুরা পল্লীতে প্রশিক্ষণের সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিপুরা পল্লীর হেডম্যান করুনা দেববর্মার সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ললিতকলা একাডেমি পরিচালনা কমিটির নির্বাহী সদস্য অঞ্জনা সিনহা, গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক সাদিকুর রহমান সামু ও রুহুল ইসলাম হৃদয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যে জাতির ভাষা ও সংস্কৃতি টিকিয়ে থাকবে সে জাতির অস্তিত্ব হারাবে না। মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান করা হয়। এমন গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য মুনিপুরী ললিতকলা একাডেমিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অতিথিরা।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied