ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক ৬৪ লাখ টাকার কর্মসৃজন ঋণ বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-১-২০২২ রাত ৮:৭

নওগাঁর ধামইরহাটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক ৬৪ লাখ টাকার কর্মসৃজন ঋণ বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারী বিকেল ৫ টায় সমিতির তালিকাভুক্ত সদস্যদের মাঝে কোভিড-১৯ (কর্মসৃজন-২) কর্মসুচির আওতায় ১২৮ জন সদস্যদের প্রত্যেককে ৪ পার্সেন্ট সুদে ৫০ হাজার টাকা প্রনোদনার ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। দুই বছর মেয়াদে স্বল্পসুদে এই ঋণ পেয়ে সমিতির সদস্যরা তাদের জীবন জীবিকার উন্নতি সাধন করতে পারবে বলে আশাব্যক্ত করেন ঋণগ্রহীতারা। ঋণ বিতরণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক মেহেদী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 
শাখা ব্যাবস্থাপক শহিদুল ইসলাম জানান, গ্রাম পর্যায়ে করোনায় ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে সমিতির তালিকাভুক্ত সদস্যদের ৭০ জনের মাঝে এই স্বল্পসুদে ঋণ বিতরণ করা হয়েছে, বাকী ৫৮ জন সদস্যদের মাঝে চলতি সপ্তাহেই ঋণ বিতরণ সম্পন্ন করা হবে। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা