ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভাসমান সেতু বদলে দিল শাহপরীর দ্বীপের ৪০ হাজার মানুষের জীবনযাত্রা


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৫-৬-২০২১ রাত ১১:৪৯
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের ৪০ হাজার মানুষের ৯ বছরের দুর্ভোগ থেকে মুক্তি দিল একটি ভাসমান ড্রাম সেতু। সরকারি উদ্যোগে সেতু নির্মাণে দেরি হওয়ায় ভরাখালের ওপর ১৩০ ফুট দীর্ঘ ড্রাম দিয়ে সেতু তৈরি করে নজির স্থাপন করলেন সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালে সাগর রক্ষা বাঁধ ভেঙে বিলীন হয়ে যায় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের প্রায় ৫ কিলোমিটার অংশ। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। দুর্ভোগে পড়েন সেখানকার প্রায় ৪০ হাজার মানুষ। কখনো নৌকায়, কখনো নাফ নদীর বেড়িবাঁধ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতেন তারা। এখন সাগর রক্ষা বাঁধের কাজ প্রায় শেষ, নির্মিত হচ্ছে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক। সড়কের মাঝখান দিয়ে সেতু না থাকায় দুর্ভোগ থেকে মুক্তি মিলছিল না শাহপরীর দ্বীপের মানুষের। সড়কের এপার থেকে ওপারে যেতে হতো নৌকা দিয়ে। অবশেষে চেয়ারম্যানের অর্থায়নে ঠিকাদারের সহযোগিতায় নির্মিত হলো ভাসমান সেতু। এই একটি ভাসমান সেতু পাল্টে দিল দৃশ্যপট। ফলে দুর্ভোগ লাঘব হলো এলাকাবাসীর। 
 
এলাকাবাসী জানান, এক সময় কাদামাটি পার হয়ে ঝুঁকি নিয়ে পার হতে হতো খালের ওপর দিয়ে। এখন ভাসমান সেতু নির্মাণের ফলে অনেক সুবিধা হয়েছে তাদের। কষ্ট লাঘব হয়েছে এলাকাবাসীর। প্রায় ৯ বছর যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আবার শুরু হয়েছে চলাচল। 
 
ঠিকাদার মোশারফ হোসেন জানান, যেহেতু বৃষ্টি শেষ হচ্ছে না, মানুষের হাঁটাচলার বিকল্প হিসেবে চলাফেররা কোনো মাধ্যম নেই, সেহেতু মানুষের যাতায়াতের কথা চিন্তা করে চেয়ারম্যানের অর্থায়নে ড্রাম দিয়ে এই ভাসমান সেতুটি নির্মাণ করা হয়েছে।
 
এ বিষয়ে সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন, জানান, সরকারি কাজের ব্রিজ নির্মাণ দেরি হওয়ায় স্থানীয়দের কষ্ট দেখে নিজ অর্থায়নে দুই লাখ টাকার উপরে খরচ করে ১৩০ ফুট দীর্ঘ ড্রাম দিয়ে সেতু নির্মাণ করেন তিনি। এতে ৪০ হাজার মানুষ অন্তত চলাচল করতে পারে পারবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত