ক্ষিপ্ত রোনালদো জানতে চান, ‘কেন আমি? কেন আমি...’
গত তিন জানুয়ারি থেকেই ছিলেন মাঠের বাইরে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে ফেরেন। প্রথমার্ধে নিজের ছায়া হয়েছিলেন তিনি। ৭০ মিনিট পর্যন্ত মাঠে থাকলেও নিজেকে খুব বেশি জানান দিতে পারেননি।
শেষ অবধি তাকে মাঠ থেকে তুলে নেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ র্যাফ রাঙ্কনিক। তখন অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল তারা। পরে রোনালদোর বদলি হিসেবে খেলতে নামানো হয় ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে। কিন্তু পর্তুগিজ তারকা মেনে নিতে পারেননি সেটি।
মাঠ ছাড়ার পর জ্যাকেট ছুঁড়ে ফেলতেও দেখা যায় তাকে। ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, ‘কেন আমি? কেন আমি..কেন তুমি আমাকে তুলে নিচ্ছ?’ পরে ইউনাইটেড কোচ র্যাঙ্কনিককে কথা বলতেও দেখা গেছে রোনালদোর সঙ্গে।
পরে অবশ্য তাকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন র্যাঙ্কনিক। তিনি বলেছেন, ‘এটা সাধারণ ব্যাপার। একজন স্ট্রাইকার গোল করতে চায়। কিন্তু সে ছোট একটা ইনজুরি থেকে সেরে উঠেছে মাত্রই। এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ সামনেই আমাদের আরেকটা ম্যাচ আছে।’
রোনালদোর প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘তাকে বলতে শুনেছি, কেন তাকে তুলে নেওয়া হলো সেটা জানতে চেয়েছে। আমি তাকে বলেছি দলের ভালোর জন্য আমাকে সিদ্ধান্তটা নিতে হয়েছে। বদলি করার পর সে এসে আমাকে জড়িয়ে ধরবে এটা আমিও আশা করিনি। আমি জানি গোল স্কোরিং খেলোয়াড়রা কেমন হয়।’
রোনালদোর সঙ্গে তার কোনো ঝামেলা নেই বলেও জানিয়েছেন র্যাঙ্কনিক, ‘আমার রোনালদোর সঙ্গে কোনো সমস্যা নেই। সে ইনজুরি থেকে ফিরেছে। আর দেড় সপ্তাহ ধরে অনুশীলন করেনি। আমি কেন বেঞ্চের খেলোয়াড়দের পরখ করব না?’
শাফিন / শাফিন
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ