ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘আইকনের’ উত্তাপ টের পাচ্ছেন তাসকিন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ১১:১৮

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের জন্য লিখিতভাবে কোনো ‘আইকন’ ক্রিকেটার রাখেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে ফ্র্যাঞ্চাইজিদের সুযোগ ছিল ড্রাফটের আগে যেকোনো একজন স্থানীয় ক্রিকেটারকে দলে নেওয়ার। যেখানে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালদের মতো খেলোয়াড়দের উপেক্ষা করে তাসকিন আহমেদকে দলে টানে সিলেট সানরাইজার্স।

বিপিএল শুরুর আগে ‘আইকন’ এর উত্তাপ বেশ ভালোভাবে টের পাচ্ছেন তাসকিন। ডানহাতি এই পেসার জানালেন, চাপটা উপভোগ করার চেষ্টা করবেন। তাসকিনের জবাব, ‘দায়িত্ব তো বেশি। কিন্তু আমি চাপটা উপভোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

বুধবার সিলেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে নিজের দল নিয়ে তাসকিন বলছিলেন, ‘এ বছর আমি সিলেটের হয়ে খেলব, খুবই রোমাঞ্চিত। আমাদের দল ভারসাম্যপূর্ণ। সবাই দোয়া করবেন আমরা যেন দলগতভাবে ভালো খেলে দলকে ফাইনালে নিতে পারি। আমি খুবই আশাবাদী। দলের প্রত্যেকে রোমাঞ্চিত। আশা করছি দলের সম্মান রাখব।’

বিপিএলের অষ্টম আসরে সিলেট দলে তেমন তারকার নেই। মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুনদের সঙ্গে দলের ভরসা রবি বোপারা, কলিন ইনগ্রামরা। সব মিলিয়ে দলের পাশাপাশি জ্বলে উঠতে হবে তাসকিনকেও।

তাসকিন বললেন, ‘প্রত্যেক বছরই তো সুযোগ। আমার লক্ষ্য থাকবে সেরাটা দেওয়ার। প্রক্রিয়ায় ঠিক রাখতে চাই। আমার তো ইচ্ছা আছেই শীর্ষ উইকেট শিকারীদের মধ্যে থাকি। কিন্তু যে প্রক্রিয়া সবসময় অনুসরণ করি তা ঠিক রাখতে চাই, বেসিক ঠিক রাখতে চাই, কোনো কম্প্রোমাইজ করতে চাই না।’

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে