জার্মানির আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল জার্মানি ও ফ্রান্স। বুধবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল এমবাপ্পে-বেনজেমা-গ্রিজমানরা। জার্মানির ডিফেন্ডার ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় জোয়াকিম লোর শিষ্যদের।
ম্যাচের ২০ মিনিটের সময় এমবাপেকে উদ্দেশ্য করে জার্মানির ডি বক্সের ভেতরেই বল বাড়িয়েছিলেন হার্নান্দেজ। ওই বল ক্লিয়ার করতে যান হুমালেস। কিন্তু উল্টো তার পায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই।
দুই মিনিটের মাথায়ই অবশ্য সমতায় ফিরতে পারতো জার্মানি। কিন্তু রবিন গুসেনসের ক্রস ছয় গজ বক্সের মধ্যে পেয়েও গোল আদায় করতে পারেননি মুলার। ৩৮ মিনিটে গোল শোধের আরও একটি ভালো সুযোগ নষ্ট হয় জার্মানির।
দ্বিতীয়ার্ধে আরও দুই বার বল জার্মানির জালে জড়িয়েছিলেন এমবাপে ও করিম বেনজেমা। কিন্তু দুইবারই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।
৬৬ মিনিটে প্রায় একক নৈপুণ্যে জার্মানির তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এমবাপে। কিন্তু তার আগেই অফসাইডের পতাকা তুলেন লাইন্সম্যান। এরপর ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে গোল করেন বেনজেমাও। কিন্তু ভিএআরের সহযোগিতায় গোল বাতিল করেন রেফারি।
পুরো ম্যাচে ফ্রান্সের সঙ্গে পাল্লা দিয়ে খেললেও তাদের ডিফেন্সে এসে কেমন যেন খেই হারিয়েছে জার্মানি। ভারানেদের রক্ষণ দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়েছেন থমাস মুলাররা। প্রতিপক্ষের রক্ষণকে শুধু ব্যস্তই রাখতে পারে তারা। আসেনি কাঙ্ক্ষিত গোল।
আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলবে ফ্রান্স। একই দিনে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ